চলতি বছরেই ইতিহাস গড়ার হাতছানি! ৪০০ ছক্কার মাইলফলকের সামনে রোহিত শর্মা

By WBNEWSTV DESK

Published on:

আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়েছেন ভারতীয় দলের তারকা ওপেনার রোহিত শর্মা। টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বর্তমানে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ সীমাবদ্ধ শুধুমাত্র একদিনের ফরম্যাটে। তবে ক্রিকেটের এই ফরম্যাটেই আরও দুটি ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করার হাতছানি রয়েছে হিটম্যানের সামনে। চলতি বছরেই নতুন ইতিহাস গড়তে পারেন তিনি।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমানে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড রয়েছে রোহিত শর্মার দখলে। এখনও পর্যন্ত তাঁর ব্যাট থেকে এসেছে ৩৮৩টি ছক্কা। অর্থাৎ, ওয়ানডেতে ৪০০ ছক্কার ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে তাঁর প্রয়োজন আর মাত্র ১৭টি ছক্কা।

এই তালিকায় রোহিতের পরেই রয়েছেন পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদি। তাঁর ঝুলিতে রয়েছে ৩৫১টি ছক্কা। ফলে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে থাকা আফ্রিদির তুলনায় অনেকটাই এগিয়ে ভারতীয় অধিনায়ক।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের পাশাপাশি পরবর্তী সময়ে শ্রীলঙ্কার বিরুদ্ধেও ওয়ানডে খেলার সুযোগ রয়েছে রোহিতের সামনে। ফলে ব্যাট হাতে ছন্দে থাকলে চলতি বছরেই ৪০০ ছক্কার মাইলফলক স্পর্শ করতে পারেন তিনি।

শুধু ওয়ানডে ক্রিকেটেই নয়, তিন ফরম্যাট মিলিয়েও আরও একটি বড় রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন রোহিত। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে তাঁর নামের পাশে রয়েছে ৬৭৬টি ছক্কা। আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ ছক্কার নজির গড়তে এখন প্রয়োজন আর মাত্র ২৪টি ছক্কা।

এই তালিকায় রোহিতের পর রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ক্রিস গেইল। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ছক্কার সংখ্যা ৫৫৩।

এখানেই শেষ নয়, নির্দিষ্ট কয়েকটি দলের বিরুদ্ধে ছক্কা হাঁকানোর ক্ষেত্রেও অনন্য নজির গড়েছেন রোহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডেতে তাঁর ছক্কার সংখ্যা ৯৩। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫৮টি এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫১টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

সব মিলিয়ে, রোহিত শর্মার সামনে এখন একাধিক ঐতিহাসিক মাইলফলক। ক্রিকেটপ্রেমীদের নজর তাই আগামী ম্যাচগুলির দিকে। চলতি বছরেই কি ৪০০ ওয়ানডে ছক্কা এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ ছক্কার রেকর্ড গড়বেন হিটম্যান? সেই অপেক্ষাতেই তাঁর অনুরাগীরা।

বাজি পোড়ানোর মাঝেই আচমকা দু’রাউন্ড গুলি! সরশুনায় গ্রেফতার যুবক, আতঙ্ক এলাকায়

Leave a Comment