তৃণমূলে নতুন দায়িত্বপ্রাপ্তদের তালিকা প্রকাশ, কার কাঁধে কোন দায়িত্ব?

কলকাতা : তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। দলীয় নেতৃত্ব থেকে শুরু করে যুব, ছাত্র, মহিলা, শ্রমিক ও আইনি শাখা— একাধিক ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে।

সর্বভারতীয় চেয়ারপার্সনের দায়িত্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ডোলা সেন ও ডেরেক ও’ব্রায়েন।

দলের জাতীয় মুখপাত্র হিসেবে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েন। রাজ্য সভানেত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য।

যুব সভাপতি পদে রয়েছেন সায়নী ঘোষ এবং মহিলা সভানেত্রী হিসেবে রয়েছেন মালা রায়।

তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন প্রিয়াঙ্কা অধিকারী। রাজ্য মুখপাত্র হিসেবে রয়েছেন কুণাল ঘোষ।

শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মলয় ঘটক। হকার সংগঠনের দায়িত্বে রয়েছেন মদন মিত্র এবং লিগ্যাল সেলের দায়িত্বে রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়।

এছাড়াও, জেলায় জেলায় সভাপতি বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।

দলের দাবি, এই নতুন দায়িত্ব বণ্টনের মাধ্যমে সংগঠনকে আরও সুসংহত ও কার্যকর করা হবে। এখন রাজনৈতিক মহলের নজর, এই নতুন সাংগঠনিক টিম আগামী দিনে তৃণমূলের সাংগঠনিক শক্তিকে কতটা বাড়াতে পারে, সেদিকেই।

WhatsApp Join জয়েন করুন