পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়?

পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়? সূত্রের খবর, প্রায় ৫৯-৬০ জন বিধায়কের সমর্থনের চিঠি নিয়ে বিধানসভার স্পিকারের সঙ্গে দেখা করতে পৌঁছেছেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা নির্বাচনের প্রশ্নে আজ বিধানসভায় বিক্ষুব্ধ বিধায়কদের বৈঠকেরও জল্পনা তুঙ্গে।

রাজনৈতিক মহলের একাংশের দাবি, যদি সত্যিই এত সংখ্যক বিধায়ক ঋতব্রতের পাশে দাঁড়ান, তাহলে বাংলার রাজনীতিতে মহারাষ্ট্রের মতো বড়সড় পালাবদলের ইঙ্গিত মিলতে পারে। ইতিমধ্যেই নতুন তৃণমূল গঠনের জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব বড় চ্যালেঞ্জের মুখে? তবে কি তৃণমূলের অন্দরের ক্ষোভ এবার প্রকাশ্যে বিস্ফোরিত হতে চলেছে? নাকি শেষ পর্যন্ত আবারও সব জল্পনাকে উড়িয়ে দিয়ে দলকে ঐক্যবদ্ধ রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়?

রাজনীতির এই নাটকীয় মোড়ে এখন সবার নজর বিধানসভার দিকে।

WhatsApp Join জয়েন করুন