দাবদাহের মাঝে সকাল স্কুল পরিদর্শনে বিধায়ক সুব্রত মাইতি, পড়ুয়াদের সঙ্গে সময় কাটিয়ে বিতরণ করলেন চকলেট
প্রতিবেদন: রাজ্যে সমস্ত স্কুলে গরমের ছুটি ছিল ৯ মে থেকে ৩১ মে পর্যন্ত। গত সোমবার থেকে সরকারি স্কুলগুলো খুলে গেলেও তীব্র দাবদাহের কারণে মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ থেকে শুরু হয়েছে সকাল স্কুল।
সকাল স্কুলের ব্যবস্থা কীভাবে চলছে, তা খতিয়ে দেখতে বুধবার সকালে কোলাঘাট প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছান পূর্ব পাঁশকুড়ার বিধায়ক Subrata Maity। বিদ্যালয়ে এসে তিনি ছাত্র-ছাত্রীদের সঙ্গে বেশ কিছু সময় কাটান এবং তাদের পড়াশোনা, স্বাস্থ্য ও নিয়মিত স্কুলে আসার বিষয়ে নানা পরামর্শ দেন।
এদিন পড়ুয়াদের সঙ্গে কথা বলে তাদের অনুভূতি ও অভিজ্ঞতার খোঁজখবর নেন বিধায়ক। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতিও পর্যালোচনা করেন তিনি।
শুধু তাই নয়, ছোট ছোট ছাত্র-ছাত্রীদের মুখে হাসি ফোটাতে সকলের হাতে চকলেট তুলে দেন বিধায়ক। তাঁর এই আন্তরিক উদ্যোগে খুশি পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরাও।
দাবদাহের মধ্যে সকাল স্কুলের প্রথম দিনেই বিধায়কের এই সফর ও পড়ুয়াদের প্রতি তাঁর আন্তরিকতা এলাকায় প্রশংসিত হয়েছে।





