মঙ্গলবাড়ী অঞ্চলের জলঙ্গা গ্রামের তৃণমূলের সদস্য তিনি । গত এপ্রিল মাসের ২ তারিখে এস আই আরের বিরুদ্ধে পুরাতন মালদার নারায়নপুর বিএসএফ ক্যাম্পের কাছে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছিল এবং বিশাল জমায়েত হয়েছিল। সেই অবরোধে তৃণমূলের এই পঞ্চায়েত সদস্যর মদত ছিল এবং দীর্ঘ ৪ ঘন্টা অবরোধ ছিল এর ফলে সাধারণ মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিল। সেই অবরোধের পরিপ্রেক্ষিতে মালদা থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রায় কুড়ি একুশ জনের নামে অভিযোগ দায়ের হয়েছিল সেই অভিযোগ তিনিও অভিযুক্ত হিসেবে চিহ্নিত ছিলেন। গতকাল মঙ্গলবার বিকালে অভিযুক্ত শামসুল হক কে নারায়নপুর বিএসএফ ক্যাম্প এলাকা থেকে গ্রেফতার করে এবং তাকে আজ জেলা আদালতে পাঠানো হয়। জানা গেছে এই তৃণমূল নেতা এলাকায় বাহুবলী বলে পরিচিত ছিল।
তৃণমূলের পঞ্চায়েত সদস্য গ্রেফতার।





