BJP করার অপরাধে খুন করা হয় আমবেড়িয়ার বাসিন্দা পতিত পবন মণ্ডল কে,মুখ্যমন্ত্রীর কাছে শাস্তির দাবি পরিবারের।

সালটা 7/9/2011,তখন সবে সিপিএমের ৩৪ বছরে রাজত্বকালের পালা বদল হয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস।সেই সময় বিজেপি করার অপরাধে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের এক নম্বর আমবেড়িয়া বিজেপি কর্মী পতীত পবন মণ্ডল কে পিটিয়ে খুন করেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।কিন্তু সেখান থেকে তৃণমূল কংগ্রেসের ১৫ বছর রাজত্বকালে শেষেও পরিবার পাইনি কোন বিচার । হয়নি দুষ্কৃতীদের কোন শাস্তিও তারা এখনো এলাকায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।দুই মেয়ে স্ত্রী কে নিয়ে ছিল তাদের চারজনের সংসার,সংসারের একমাত্র ইনকামের ভরসা ছিলেন পতীত মন্ডল ।তিনি চলে যাওয়াতে ভেঙে পড়েছে সংসারে আর্থিক কন্ডিশন।

“গরু নয়, ছাগল কোরবানি করুন — মুসলিম সমাজকে আহ্বান নাখোদা মসজিদের ইমামের”

বর্তমান রাজ্য সরকারের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন যে গত কয়েক বছর ধরে সারা রাজ্য জুড়ে যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের খুন করা হয়েছে সেই সমস্ত পরিবারকে আর্থিক সহায়তা যেমন দান করা হবে তেমনি ফিরিয়ে দেয়া হবে তাদের নায্য বিচার।তাই পতিত পবন মন্ডলের স্ত্রী সুপ্রিয়া মণ্ডল ও তার মেয়ে টুম্পা মন্ডল তারা চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ও এলাকার নববিধায়িকা রেখা পাত্র যেন এই শহীদ পরিবারের পাশে দাঁড়ায় এবং দোষীদের কঠিন কঠিন শাস্তির আবেদন জানান।

WhatsApp Join জয়েন করুন